বান্দরবান থানচি সড়কর কংকরবাহী একটি ট্রাক উল্টে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মীয় গুরুসহ ৪জন আহত,আহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সোমবার (০৪ মে) বিকাল ৫ ঘটিকায় বান্দরবান – থানচি সড়কে দিনতে ম্রোপাড়া নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনা থানচি উপজেলা কালী মন্দিরের পুরোহিত ভোলানাথ চক্রবর্তী (৬০) ট্রাক ড্রাইভার মোহাম্মদ হাবিব (৪৫), মামুনুর রশীদ (২৭) মংসিজা মারমা(৩২) আহত হয়।
আহত ড্রাইভার মোহাম্মদ হাবিব জানান, থানচি লিক্রি সড়ক নির্মাণ কাজে ব্যবহার পাথর নিয়ে থানচি আসার সময় দিনতে ম্রোপাড়া সামনে ট্রাকটি ব্রেকফেল করে উল্টে যায় ।
থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ ওয়াহিদুল জামান মুরাদ ঘটনা সত্যতা স্বীকার করে তিনি জানান, দুর্ঘটনা খবর পেয়ে হাসপাতালের এম্বুলেন্স পাঠিয়ে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে ।
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭-২০২৬