সোমবার (১৩ জানুয়ারি)সকাল ১১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে, পুলিশ সুপার,জেরিন আখতার বিপিএম সাথে বান্দরবান জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত এবং সাংবাদিকদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবাগত পুলিশ সুপার কে।

এসময় পুলিশ সুপার বলেন,মুজিববর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার”এই স্লোগানকে সমানে রেখে,জনসাধানের কাতারে দাঁড়িয়ে সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পুলিশি সেবা পৌঁছে দিতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর।
তিনি আরো বলেন,সাংবাদিক ও পুলিশ যদি একই সাথে মাঠে কাজ করে তাহলে পুলিশের কাজ অনেক সহজ হয়। বান্দরবানে সাম্প্রদায়িক সম্প্রতি অটুট আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি কোনোভাবেই বিনষ্ট না হয় সেদিকে সাংবাদিকদের দায়িত্বশীল জায়গা থেকে জনস্বার্থে কাজ করতে হবে।
এসময়,আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত,জনাব মোঃ কামরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত,মুহাম্মদ আলী হোসেন, পুলিশ পরিদর্শক, ডিআইও ১,জেলা বিশেষ শাখা,বাচা মিয়া এবং প্রেস ক্লাব সভাপতি-মনিরুল ইসলাম মনু,সাবেক সভাপতি-আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক-মিনারুল হক সহ বান্দরবান জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক'রা।
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯-২০২৬