Mahabub Hassan Khan
২ ডিসেম্বর ২০১৯, ৯:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫০৪ জন

বান্দরবান সরকারী ভাবে পার্বত্য  শান্তিচুক্তি’র বাইশ তম বর্ষপূর্তি উদযাপন

“ঐক্যের মাঝে শান্তি পাই,পাহাড়ী বাঙ্গালী ভাই ভাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে,পার্বত্য জেলা পরিষদ ও সেনা রিজিয়নের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন বান্দরবানে পালিত হয় ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির বাইশ বছর পূর্তি।

সোমবার (২ ডিসেম্বর ) সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী নিয়ে শহরের প্রধান  সড়ক প্রদক্ষিণ করে শহরে রাজার মাঠে এসে শেষ হয়। র‌্যালী শেষে রাজার মাঠে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, শিক্ষার্থীদের বই বিতরণ ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।   পরে এই উপলক্ষ্যে রাজার মাঠে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সি য়ং ম্রো’র সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন,৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ শহিদুল ইমরান এএফডব্লিউসি, পিএসসি।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ শফিকুর রহমান,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, ফিলিপ ত্রিপুরা,মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার,  সিভিল সার্জন অং সুই প্রু সহ সেনাবাহিনী,পুলিশ,বিজিবি সদস্য, সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও ১১ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি  উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন,দীর্ঘ দুই যুগ ধরে পার্বত্য চট্টগ্রামের বিরাজমান সমস্যা তার বলিষ্ঠ নেতৃত্বে শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে অবসান হয়ে ছিল। যার ফলে এই শান্তি চুক্তিকে বিভিন্ন রাষ্ট্র স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুরস্কৃত করা হয়ে ছিল। তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নসহ সমস্ত বিষয়ে প্রধান মন্ত্রী খুবই আন্তরিক।

অন্যদিকে দিবসটি উপলক্ষ্যে বান্দরবান পাহাড়ি সুশীল সমাজ,পাহাড়ি ছাত্র পরিষদ ও বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল এর আয়োজনে সকাল সাড়ে ১০টায় বান্দরবান শহরের মাস্টার গেস্টহাউজ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় আলোচকরা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির সবকটি শর্ত সরকার যতদিন ব্যস্তবায়ন  করবে না,আমাদের আন্দোলন চলমান থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের জটিল আবর্ত

আবারও কমলো সোনার দাম: ভরিপ্রতি কমলো ২২১৫ টাকা

৫৭ হাজার ছাড়াল বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা, ফিরতি ফ্লাইট শুরু ৩০ মে

আলীকদমে নববধূর রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনার শীর্ষে যারা!

রুমা প্রেস ক্লাবে স্বেচ্ছাচারিতা ও বৈষম্যের অভিযোগে একসাথে তিন সদস্যের পদত্যাগ

ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসির বান্দরবানে বদলির আদেশ প্রত্যাহার

বান্দরবানে পিআইবির মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ সম্পন্ন

অপ্রকাশিত উপাখ্যান

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক চালান জব্দ, আটক–২

১০

বিদ্যালয়ের শিক্ষকদের বেতন জোগান দিতে প্রধান শিক্ষক নিজেই বোট চালক

১১

নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার

১২

তরুণ প্রজন্মের জ্ঞানচর্চা ও সচেতনতার এক নতুন দিগন্ত ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’

১৩

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে আলোচনায় এগিয়ে কাউন্সিলর আনোয়ার

১৪

বাংলাদেশের ক্ষমতার রাজনীতি: গণতান্ত্রিক অধিকার ও দলীয়করণের বেড়াজাল

১৫

আন্তর্জাতিক নার্সিং দিবসে রাঙ্গামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা

১৬

এমপি মাধবী মারমার সাথে তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের সৌজন্য সাক্ষাৎ

১৭

পাহাড় কণ্ঠ ডটকম-এর উপদেষ্টা হলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১৮

ফ্যাসিবাদী আমলে গণমাধ্যম গুলো চলে গেছে মাফিয়াদের দখলে–ফারুক ওয়াসিফ

১৯

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নাইক্ষ্যংছড়িতে ফারিয়ার মানববন্ধন

২০