babul khan
১৯ এপ্রিল ২০২১, ১২:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৮৩ জন

নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম ইউনিয়ন থেকে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করা হয়েছে।

রবিবার ১৮ এপ্রিল ভোর রাতে ৩টায় নাইক্ষ্যছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ অালমগীর হোসেন এর দিক নির্দেশনায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন এর সার্বিক তত্বাবধায়নে এবং এসআই মুখলেছুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারি ওমর ফারুক থেকে ৩ হাজার ৬শত ৬০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানাযায়, সীমান্ত মিয়ানমার থেকে আসা ইয়াবা পাচার করে বিভিন্ন এলাকা খুচরা ব্যবসায়ীদের হাতে তুলে দেন ইয়াবার গডফাদাররা। তবে মূলহোতারা ধরাছোঁয়ার বাহিরে থেকে ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত আটক হচ্ছে খুচরা ব্যাবসায়ী ও বহনকারীরা। উদ্ধারকৃত ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।

তিনি বলেন,সীমান্তের ঘুমধুম তদন্তকেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওমর ফারুক নামে এক মাদককারবারিকে আটক করতে সক্ষম হয়েছে। ওই মাদককারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১০

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১১

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১২

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৩

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৪

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৫

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

১৬

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

১৭

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

১৮

আজন্ম পাপের উপাখ্যান

১৯

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

২০
error: Content is protected !!