1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
রাঙামাটির বাঘাইছড়ি ইউপি সদস্যকে গুলি করে হত্যা - paharkantho
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে র‌্যালি–সমাবেশ থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা বাস্তবায়নের দাবি নিয়ে বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি পালন রুমায় সহকারী শিক্ষা অফিসারের দুই পদ শূন্য: তদারকি–শৃঙ্খলায় স্থবিরতা রুমায় দুলাচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত, পাঠদানে অনিয়মের অভিযোগ রেইচা আর্মি চেকপোস্টে সেনাবাহিনী কর্তৃক ৬ রোহিঙ্গা আটক থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র র‍্যালি ও আলোচনা সভা বান্দরবানের থানচিতে জাতীয় সমবায় দিবস পালিত বান্দরবানে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন থানচিতে বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

রাঙামাটির বাঘাইছড়ি ইউপি সদস্যকে গুলি করে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

 রাঙামাটির বাঘাইছড়িতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত (পিআইও) অফিসে  ঢুকে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা।

বুধবার২৪ (ফেব্রুয়ারী)এ ঘটনা ঘটে। নিহতের নাম সমর বিজয় চাকমা (৪০),তিনি উপজেলার রূপকারী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন। বাঘাইছড়ি থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

সূত্রের থেকে জানা যায়, মোটরসাইকেল যোগে তিন জন সশস্ত্র সন্ত্রাসী পিআইও অফিসের সামনে যায়। তাদের একজন সরাসরি অফিসে ঢুকে অতর্কিত সমর বিজয় চাকমাকে লক্ষ্য করে গুলি করে তিন জনেই আবার দ্রুত মোটরসাইকেল নিয়ে চলে যায়। গুলিতে ঘটনাস্থলেই সে মারা যান। ওই সময় তিনি  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিস কক্ষে একটি চেয়ারে বসা ছিলেন। নিহত সমর বিজয় চাকমা জেএসএস (এমএন লারমা) দলের বাঘাইছড়ি উপজেলা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল ছুটে যান, বিজিবি ও থানা পুলিশ। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত- তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ ও উপজেলা প্রশাসন। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ উদ্দিন বলেন, তিন সশস্ত্র দুর্বৃত্ত একটি মোটরসাইকেল যোগে অতর্কিত গিয়ে তাদের একজন সরাসরি অফিসে ঢুকে সমর বিজয় চাকমাকে গুলি করে আবার দ্রুতবেগে চলে যায়। গুলিতে ঘটনাস্থলেই সমর বিজয় চাকমা মারা যান। এ ঘটনায় কারা জড়িত তা এখনও জানা যাচ্ছে না। নিহতের লাশ উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির বিষয়ে দ্রুত তদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বান্দরবান পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্ববায়ক জনাব আশরাফুর রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাহাড় কণ্ঠের পাঠকদের বিপ্লবী শুভেচ্ছা জানিয়েছেন

call now: 01872-699800

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a