Mahabub Hassan Khan
১৩ অক্টোবর ২০২০, ১:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৯২ জন

লামায় শ্বশুর ও জামাই দু’পক্ষের সংঘর্ষে চারজন আহত

বান্দরবান:লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের গাজীপাড়া এলাকায় জামাই ও শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে কোপাকুপিতে দু’পক্ষের ৪ জন গুরুতর আহত হয়েছে। সোমবার (১২ অক্টোবর২০ই) দিবাগত রাত সোয়া ১০টায় গাজীপাড়া আবু বক্কর ছিদ্দিকের বাড়িতে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা লামা হাসপাতালে নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শশুড় বাড়ির পক্ষের তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চমেক হাসপাতালে রেফার করে।

আহতরা হল, শ্বশুর আবু বক্কর ছিদ্দিক (৫৫) পিতা- ওসমান আলী লসকর, আরিফুল ইসলাম (৩০) পিতা- রহমত উল্লাহ, হোসনে আরা (২২) স্বামী- আরিফুল ইসলাম ও জামাই শেখ মূসা (২৬) পিতা- শেখ মহসিন। সকলে রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গাজীপাড়ার বাসিন্দা।

ঘটনার পরপরই দ্রুত লামা থানা পুলিশ ঘটনাস্থল ও লামা হাসপাতালে উপস্থিত হয়।

লামা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রবিন বলেন, আবু বক্কর ছিদ্দিক ও আরিফুল ইসলাম এর আঘাতে পরিমাণ গুরুতর। তাদের অবস্থা আশংকাজনক। শেখ মূসার অবস্থা তেমন খারাপ না হওয়ায় তাকে লামা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হোসনে আরা প্রতিবেদককে বলেন, রাত সোয়া ১০টার দিকে তার ছোট বোন মাসুরা বেগমের স্বামী শেখ মূসা তাদের বাড়িতে জায়গার কাগজের বাহানা দিয়ে এসে ঝগড়া সৃষ্টি করে। আমার বাবা স্থানীয় মেম্বারকে বিষয়টি জানাতে ফোন করতে চাইলে মূসা তাকে মারধর শুরু করে। তার পরপরই মূসার বাবা শেখ মহসিন আসে। সে আসার পরই মূসা সবাইকে ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে। ছুরি মূসা নাকি তার বাবা এনেছে তা আমরা অন্ধকারে দেখিনি। তবে আমার বাবা আবু বক্কর ছিদ্দিক ও স্বামী আরিফুল ইসলামকে মূসা ছুরি দিয়ে জখম করে।

তিনি আরো বলেন, কিছুদিন আগে আমার ছোট বোন মাসুরা ও তিনদিন আগে আমার মাকেও মূসা লাঠি দিয়ে মেরে আহত করে। আজকে আমার মা হাসপাতাল থেকে বাড়িতে আসে।

শ্বশুর বাড়ির লোকজন জায়গার দলীল, মানিব্যাগ ও বিভিন্ন ব্যাংকের কার্ড রেখে দেওয়ার কারণে এই ঘটনার সূত্রপাত বলে জানায় শেখ মূসা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শেখ মূসা লামা হাসপাতালে ভর্তি আছে এবং সে আমাদের জিম্মায় রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের জটিল আবর্ত

আবারও কমলো সোনার দাম: ভরিপ্রতি কমলো ২২১৫ টাকা

৫৭ হাজার ছাড়াল বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা, ফিরতি ফ্লাইট শুরু ৩০ মে

আলীকদমে নববধূর রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনার শীর্ষে যারা!

রুমা প্রেস ক্লাবে স্বেচ্ছাচারিতা ও বৈষম্যের অভিযোগে একসাথে তিন সদস্যের পদত্যাগ

ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসির বান্দরবানে বদলির আদেশ প্রত্যাহার

বান্দরবানে পিআইবির মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ সম্পন্ন

অপ্রকাশিত উপাখ্যান

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক চালান জব্দ, আটক–২

১০

বিদ্যালয়ের শিক্ষকদের বেতন জোগান দিতে প্রধান শিক্ষক নিজেই বোট চালক

১১

নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার

১২

তরুণ প্রজন্মের জ্ঞানচর্চা ও সচেতনতার এক নতুন দিগন্ত ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’

১৩

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে আলোচনায় এগিয়ে কাউন্সিলর আনোয়ার

১৪

বাংলাদেশের ক্ষমতার রাজনীতি: গণতান্ত্রিক অধিকার ও দলীয়করণের বেড়াজাল

১৫

আন্তর্জাতিক নার্সিং দিবসে রাঙ্গামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা

১৬

এমপি মাধবী মারমার সাথে তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের সৌজন্য সাক্ষাৎ

১৭

পাহাড় কণ্ঠ ডটকম-এর উপদেষ্টা হলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১৮

ফ্যাসিবাদী আমলে গণমাধ্যম গুলো চলে গেছে মাফিয়াদের দখলে–ফারুক ওয়াসিফ

১৯

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নাইক্ষ্যংছড়িতে ফারিয়ার মানববন্ধন

২০