Khaled Mahabub Khan Arafat
২৩ জুন ২০২৫, ১১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৬৫ জন

বান্দরবানে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী লেমুতলী পাহাড়ি জঙ্গল থেকে মালিকবিহীন অবস্থায় ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১১বিজিবি)।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি একনালা বন্দুক ও ৩টি শর্টগান।

রবিবার (২২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর লেম্বুছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৫০ এর প্রায় ৪ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত চেয়ারম্যান ভাঙ্গা” নামক পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো কুখ্যাত চোরাকারবারি ও সন্ত্রাসী শাহিন ডাকাত গ্যাংয়ের গোপন আস্তানায় লুকানো ছিল।

ওই গ্যাংটির বিরুদ্ধে চলমান চোরাচালান ও অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বলেন,আমরা সীমান্তে চোরাচালান, সন্ত্রাস এবং অস্ত্রপাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। স্থানীয় পাহাড়ি এলাকায় কিছু সশস্ত্র গ্যাং সক্রিয় রয়েছে, যারা দেশীয় অস্ত্র ব্যবহার করে। এই অভিযান তাদের জন্য হুঁশিয়ারি।

তিনি আরও জানান, সম্প্রতি আটক হওয়া শাহিন ডাকাত ও তার সহযোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আমরা অস্ত্রভাণ্ডারটিতে হানা দিই। উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনানুগ প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ৫ জুন নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকায় বিজিবি, পুলিশ, সেনাবাহিনী’র যৌথ অভিযানে শাহিন ডাকাতকে আটক করে বিজিবি। তখনও তার দখল হতে কিছু দেশীয় অস্ত্র ও চোরাচালানি পণ্য উদ্ধার হয়েছিল। উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় রবিবার রাতের এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে আরও জানানো হয়, সীমান্তে চোরাকারবারি ও সশস্ত্র গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করছে বিজিবি।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৪ হাজার ইয়াবা ও অস্ত্রসহ আটক ৩

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের জটিল আবর্ত

আবারও কমলো সোনার দাম: ভরিপ্রতি কমলো ২২১৫ টাকা

৫৭ হাজার ছাড়াল বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা, ফিরতি ফ্লাইট শুরু ৩০ মে

আলীকদমে নববধূর রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনার শীর্ষে যারা!

রুমা প্রেস ক্লাবে স্বেচ্ছাচারিতা ও বৈষম্যের অভিযোগে একসাথে তিন সদস্যের পদত্যাগ

ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসির বান্দরবানে বদলির আদেশ প্রত্যাহার

বান্দরবানে পিআইবির মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ সম্পন্ন

অপ্রকাশিত উপাখ্যান

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক চালান জব্দ, আটক–২

১০

বিদ্যালয়ের শিক্ষকদের বেতন জোগান দিতে প্রধান শিক্ষক নিজেই বোট চালক

১১

নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার

১২

তরুণ প্রজন্মের জ্ঞানচর্চা ও সচেতনতার এক নতুন দিগন্ত ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’

১৩

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে আলোচনায় এগিয়ে কাউন্সিলর আনোয়ার

১৪

বাংলাদেশের ক্ষমতার রাজনীতি: গণতান্ত্রিক অধিকার ও দলীয়করণের বেড়াজাল

১৫

আন্তর্জাতিক নার্সিং দিবসে রাঙ্গামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা

১৬

এমপি মাধবী মারমার সাথে তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের সৌজন্য সাক্ষাৎ

১৭

পাহাড় কণ্ঠ ডটকম-এর উপদেষ্টা হলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১৮

ফ্যাসিবাদী আমলে গণমাধ্যম গুলো চলে গেছে মাফিয়াদের দখলে–ফারুক ওয়াসিফ

১৯

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নাইক্ষ্যংছড়িতে ফারিয়ার মানববন্ধন

২০