1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা আহত - paharkantho
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসি–কে বান্দরবানে বদলি নাইক্ষ্যংছড়িতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরী বান্দরবান জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আহ্বায়ক জিকু সদস্য সচিব শহিদ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী কাপ্তাই হ্রদের পানি কমায় জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট বন্ধ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানে, নাম ঘোষণা আগামী মাসে ঘুষের চাকায় ঘুরছে বান্দরবান সদর রেঞ্জের কার্যক্রম, নেপথ্যে রেঞ্জার সাইফুল বান্দরবানের নতুন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর সীমিত পরিসরে জ্বালানি তেল সরবরাহ করছে পাহাড়ীকা ফিলিং স্টেশন বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা আহত

জাহাঙ্গীর আলম কাজল
  • প্রকাশিতঃ বুধবার, ১১ জুন, ২০২৫

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি ও জামায়াতের নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক সভাপতি রফিক আহমদ।

বুধবার (১১ জুন) সকালে ফজরের নামাজ শেষে ঈদগাহমুখী পথে নিজ বাসা থেকে বেরিয়ে ঈদগাহের কাছাকাছি পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, রফিক আহমদ একটি যাত্রীবাহী সী-লাইন গাড়িতে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যান গাড়িটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

দুর্ঘটনায় রফিক আহমদসহ গাড়িতে থাকা আরও ২০-২৫ জন যাত্রী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গুরুতর অবস্থায় রফিক আহমদকে ভর্তি করা হয় কক্সবাজারের আল ফুয়াদ হাসপাতালে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা ওমর ফারুক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. রফিক বসরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রফিক আহমদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য তিনি সকলের দোয়া কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a