1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
বান্দরবানে পুলিশের অভিযানে আওয়ামীলীগ নেতা গ্রেফতার - paharkantho
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসি–কে বান্দরবানে বদলি নাইক্ষ্যংছড়িতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরী বান্দরবান জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আহ্বায়ক জিকু সদস্য সচিব শহিদ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী কাপ্তাই হ্রদের পানি কমায় জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট বন্ধ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানে, নাম ঘোষণা আগামী মাসে ঘুষের চাকায় ঘুরছে বান্দরবান সদর রেঞ্জের কার্যক্রম, নেপথ্যে রেঞ্জার সাইফুল বান্দরবানের নতুন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর সীমিত পরিসরে জ্বালানি তেল সরবরাহ করছে পাহাড়ীকা ফিলিং স্টেশন বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

বান্দরবানে পুলিশের অভিযানে আওয়ামীলীগ নেতা গ্রেফতার

জাহাঙ্গীর আলম কাজল
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ মে, ২০২৫

 

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম (৪৭)।

বৃহস্পতিবার (১৬ মে) রাত ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হকের দিকনির্দেশনায় নেতৃত্বে এসআই রাহিমের নেতৃত্বে একদল পুলিশ সদস্য এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

আটককৃত সাইফুল ইসলাম উপজেলার ৫ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বটতলী পাড়ার বাসিন্দা এবং মৃত আশরফ আলীর ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

এ অভিযানের বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাইফুল ইসলামকে তার নিজ বাসা এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে গ্রেফতারের ঘটনায় এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় এক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন “সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার গ্রেফতারকে পুলিশকে সাধুবাদ জানাচ্ছে সাধারণ মানুষ।

থানা সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই শেষে নিয়মিত মামলা প্রক্রিয়া শুরু করা হবে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক-১

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a