Khaled Mahabub Khan Arafat
২৩ এপ্রিল ২০২৫, ১১:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৭১ জন

জলকেলি উৎসবে আরকান আর্মির উপস্থিতি নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Copy Link

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে আজ চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেন, “ সীমান্তে আরাকান আর্মি ফাইট করছে অনেকদিন যাবত, তাদের মধ্যে কেউ কেউ বাংলদেশ থেকে বিয়েও করে ফেলেছে সেটা অস্বিকার করার সুযোগ নেই, সীমান্তের সব ভিডিও সত্য নয়, আবার সবটা যে মিথ্যা তা–ও নয়। এটার ক্ষেত্রে আপনাকে ব্যালান্স করতে হবে।

উপদেষ্টা আরও বলেন, ‘আরাকান ওই বর্ডারটা ডিফিকাল্ট বর্ডার। আমরা তো মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখি; কিন্তু বর্ডারটা দখল করে আছে আরাকান আর্মি। এখন মিয়ানমার থেকে কিছু আমদানি-রপ্তানি করতে হলে মিয়ানমার সরকারকে ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে। এখানে একটা সমস্যা আছে, আপনাকে বুঝতে হবে। এটার সমাধানের চেষ্টা চলছে। আর সীমান্ত পুরোভাবে রক্ষিত আছে।’

প্রসঙ্গত,

সম্প্রতি বান্দরবানের সীমান্তবর্তী থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় বৈসাবি উৎসবে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির অংশগ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকে এটি পার্বত্য জেলা সহ সারাবাংলাদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভিডিওটি আরাকান আর্মির সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছড়িয়ে পরে। উক্ত ভিডিওতে দেখা যায় বাংলাদেশী মারমা ও অন্যান্য স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের মানুষের সঙ্গে আরাকান আর্মির ইউনিফর্মধারী ও অস্ত্রধারী সদস্যরা প্রকাশ্যে অংশ নিয়ে মঞ্চে উঠে আনন্দ উল্লাস করছে। মঞ্চ ও আশপাশজুড়ে দেখা যায় রাখাইনের ইউএলএ ও আরাকান আর্মির পতাকা ও প্রতীক। মঞ্চের ব্যানারে লেখা ছিল “আরকা ওয়াটার ফেস্টিভ্যাল”। ভিডিওতে স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি কে-ও দেখা যায়। স্থানীয় জনপ্রতিনিধি এবং আরাকান আর্মির অফিসারদের একসাথে নাচ গান ও বক্তৃতা দিতে দেখা যায়। ভিডিওতে একটি বিষয় বেশি মানুষের নজরে আসে যা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার পাশেই টাঙানো ছিল আরাকান আর্মির পতাকা।

আরো পড়ুন→বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করে বান্দরবানে জলকেলি উৎসবে আরাকান আর্মি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

রুমায় মাটিচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার,আটক ১৩

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১০

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১১

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

১২

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

১৩

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১৪

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১৫

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১৬

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৭

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৮

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৯

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

২০
error: Content is protected !!