Khaled Mahabub Khan Arafat
২০ মার্চ ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৬৩ জন

সেনাবাহিনীর সহায়তায় নিজ গ্রামে ফিরলো কেএনএফ এর অত্যাচারে পালিয়ে যাওয়ার বম পরিবার

Copy Link

থানচি প্রতিনিধিঃ ৬৯ পদাতিক ব্রিগেড অধীনস্থ ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় দীর্ঘ ১১ মাস পর বান্দরবানের থানচি উপজেলা সীমান্তে থানচি সদর ইউনিয়নের থানদুই বম পাড়ার ০৭টি পরিবারের ৩১ সদস্য ফিরেছে নিজ বাড়িতে।

বুধবার ১৯ মার্চ দুপুরে থানচি সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড থানদুই বমপাড়ায় প্রবেশ করে তারা। এ সময় পাড়াবাসীকে সেনাবাহিনীর বাকলাই পাড়া সাব জোন ক্যাম্প কর্তৃক সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এছাড়াও আগত পাড়াবাসীদেরকে মেডিকেল সহায়তা ও ওষুধপত্র প্রদান এবং তাদের মাঝে শুকনা রসদ প্রতিটি পরিবারকে চাল ১০ কেজি, আটা ২ কেজি, চিনি ২ কেজি, তেল ২ কেজি, ডাল ২ কেজি, লবণ ১ কেজি চা-পাতা ১ কেজি ও মসলা সামগ্রী বিতরণ করা হয়।

থানদুই পাড়াবাসী জানায়, ২০২৪ সালে এপ্রিল মাসে উপজেলার সোনালী ও কৃষি ব্যাংক দুইটিতে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা দিনে দুপুরে ডাকাতি চালায় এবং পরবর্তীতে বাকলাই পাড়া সেনা সাব জোন ক্যাম্পের সেনা সদস্যরা সশস্ত্র কুকিচিনদের আস্তানায় কে এন এফ সদস্যদের আটক করতে অভিযানে মাঠে নামলে বিভিন্ন সময়ে কেএনএফ সদস্যগন পাড়াবাসীর উপর নানা রকম নির্যাতন ও অত্যাচারের দ্বরুন তারা গ্রাম ছাড়তে বাধ্য হয়। ওই সময় নিরাপদে আশ্রয় নিতে মোট ১৮ টি পরিবার বিভিন্ন স্থানে পালিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ার কারণে সেনাবাহিনীর তত্ত্বাবধানের ০৭ টি বম পরিবারের ৩১ জন সদস্য আজ বাড়িতে ফিরেছে।

থানদুই পাড়ার বাসিন্দা চম থুন বম(৬৮) বলেন, কেএনএফ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমস্যার কারণে আমরা দীর্ঘ দশ-বারো মাস যাবৎ বনজঙ্গলে, বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয়ে ছিলাম। সেনাবাহিনীর আশ্বাসে আজকে বাড়িতে ফিরতে পেরে খুব খুশি লাগছে।

থানদুই পাড়ার আরেক সদস্য লাল হো নাক (২০) বলেন, প্রায় ১১ মাস বনজঙ্গলে পালিয়ে খুব কষ্টে দিন কাটাতে হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় অনেক দিন পর নিজ পাড়ার বসতভিটায় ফিরতে পেরেছি। এত আনন্দ বলার মতো না।

বসতবাড়িতে ফিরে আসা জিং থিয়ান কিম বম (৪৩) বলেন, দীর্ঘ এগারো মাস আগে তাঁরা পাড়া ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। সেনাবাহিনীর কারণে নিজ বাড়ি থানদুই পাড়ায় পরিবারসহ ফিরতে পেরে খুব আনন্দবোধ করছেন।

উল্লেখ্য: ২০২৪ সালে ২রা এপ্রিল থানচি উপজেলা সদরে কৃষি ও সোনালী ব্যাংকের ডাকাতির পরবর্তীতে সেনা বাহিনীর অভিযান অব্যাহত থাকে। অভিযানের পর এই প্রথম ৭ পরিবারের নারী, পুরুষ, শিশুসহ মোট ৩১ জন ফিরলেন নিজেদের বাড়ি থানদুই পাড়ায়।

বাকলাই সেনা ক্যাম্প অধিনায়ক মেজর জুবায়ের জানান, বম জনগোষ্ঠীর প্রত্যাবাসন ও ফেরত আসা জনগোষ্ঠীর চাকুরীর ব্যবস্থা, আর্থিক সহযোগিতা এবং প্রয়োজনীয় খাবারের রসদ সরবরাহ ইত্যাদি ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা ব্যক্ত করেন। থানদুই পাড়ার অবস্থান পাহাড়ি ও দুর্গম এরিয়া। তাই বিশ্বস্ত সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। এ ছাড়া তাদের সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।

আরো পড়ুন→পার্বত্য জেলা বান্দরবানে ছয় দিনে তিন ধর্ষণ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১০

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১১

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১২

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৩

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৪

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৫

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

১৬

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

১৭

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

১৮

আজন্ম পাপের উপাখ্যান

১৯

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

২০
error: Content is protected !!