Mahabub Hassan Khan
১১ আগস্ট ২০১৮, ১২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭৭৫ জন

আমি বার্সার হয়ে অনেক অনেক ট্রফি জিততে চাই: ম্যালকম

Copy Link

গোলরক্ষক কিনে ঘর ভর্তি করেছে রিয়াল মাদ্রিদ। ভবিষ্যতের কথা চিন্তা করে দুই তরুণ ব্রাজিলিয়ান ভিনিসিয়াস এবং রদ্রিগোকেও দলে টেনেছে রিয়াল। তবে দল বদলের বাজারে বার্সা ভবিষ্যত-বর্তমান দুই চিন্তাই মাথায় নিয়ে খেলোয়াড় কিনেছে। মিডফিল্ডে তরুণ আর্থার এবং ভিদালকে কিনেছে বার্সা। ফরোয়ার্ডে নিয়েছে ম্যালকমকে।

এবার বার্সা দলবদলের মতো স্প্যানিশ এবং ইউরোপের প্রতিযোগিতায়ও রিয়ালের থেকে এগিয়ে থাকে কিনা তা দেখার পালা। বার্সায় তরুণ দুই ব্রাজিলিয়ান আর্থার এবং ম্যালকম কেমন করেন তাও অবশ্য দেখার বিষয়। হুট করে আলোয় আসা ম্যালকম সমর্থকদের মন জয় করতে পারবেন কিনা চোখ থাকবে সেদিকেও।

বার্সায় আসার আগে ব্রাজিলিয়ান তরুণ ছিলেন ফ্রান্সের ক্লাব বোর্দোতে। ফরাসি ওই ক্লাবে ৯৬টি ম্যাচ খেলে ২৩টি গোল করেন তিনি। বার্সায় সঙ্গে তার চুক্তি ৪১ মিলিয়ন পাউন্ডের। আর বার্সায় ‘ইতিহাস গড়ার’ স্বপ্নও দেখেন তিনি।

বার্সার ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যালকম বলেন, ‘বার্সা আমার কাছে ক্লাবের চেয়েও অনেক বেশি কিছু। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি একদিন বার্সার জার্সি পরে খেলবো। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি বার্সার হয়ে অনেক অনেক ট্রফি জিততে চাই। ক্লাবের ব্রাজিলিয়ান লিজেন্ডদের মতো হতে চাই। যারা আজও বার্সায় স্মরণীয় হয়ে আছেন।’

বার্সার মতো ক্লাবে খেলা প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন বলে জানান তিনি। ম্যালকম বলেন, ‘প্রত্যেক পেশাদার ফুটবলারেরই স্বপ্ন থাকে বার্সায় আসার। আমারও ছিল। স্বপ্নটা এত দ্রুত পূরণ হবে ভাবিনি। আমি ভিডিও গেমেও বার্সার হয়ে খেলি। বার্সার স্টাইলের ভক্ত আমি। ভাবতে ভালো লাগছে, এখন আমিও সেই স্টাইলের অংশ। আমি বিশ্বের সেরা খেলোয়াড় মেসির সঙ্গে মাঠে নামতে চাই। তার সঙ্গে খেলতে চাই।’

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

রুমায় মাটিচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার,আটক ১৩

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১০

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১১

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

১২

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

১৩

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১৪

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১৫

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১৬

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৭

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৮

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৯

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

২০
error: Content is protected !!