babul khan
২ ফেব্রুয়ারি ২০২০, ৫:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫১৬ জন

বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন

Copy Link

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন ও পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রবিবার(২ -ফেব্রুয়ারি) জেলা সদর ইসলামপুর হোটেল রিভার ভিউ সংলগ্ন মুসাফির পার্কে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে নিজেদের দাবী তুলে ধরেন,আহবায়ক ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন।এসময় আরো উপস্থিত ছিলেন ,ষ্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য কাজী মোঃ মজিবর রহমান,মুক্তিযোদ্ধা তারু মিয়া,সালমা আহম্মদ মৌ,মো:নাছির উদ্দিন, মিজানুর রহমান আকন্দসহ আর অনেকে।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধান ও ভূমি বিরোধ নিষ্পত্তি আইন বাস্তবায়ন না হলে পরবর্তীতে পার্বত্য নাগরিক পরিষদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে ,আর তারই ধারাবাহিকতায় ৩ ফেব্রুয়ারি দিনব্যাপী শান্তিপূর্ণ ধর্মঘটের ডাক দেয় পার্বত্য নাগরিক পরিষদ । আগামীকাল তিনটা ভেন্যুর মাধ্যমে ধর্মঘট পালিত হবে, বান্দরবান জেলা পরিষদ গেইট, সার্কিট হাউজ, ধনেশ পাখি চত্বর প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হবে, বক্তারা জানান আগামীকাল এসএসসি পরীক্ষা উপলক্ষে শান্তিপূর্ণ ধর্মঘট পালন করা হবে যাতে করে ধর্মঘটের কারণে পরীক্ষার্থীদের কোন বিঘ্ন না ঘটে।

বক্তারা জানান তারা চাই বান্দরবান জেলার পাশাপাশি তিন পার্বত্য জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করুক এবং সাথে দীর্ঘদিন ধরে ভূমি বিরোধ নিয়ে যে সমস্যা চলছে পার্বত্য অঞ্চলে তার সমাধান হোক।

১৯০০ সালের পার্বত্য শাসনবিধি ও শান্তি চুক্তি বিতর্কিত ধারা সমূহ বাতিল করতে হবে এবং নতুন করে পার্বত্য চট্টগ্রাম ভূমি নিষ্পত্তি আইন কমিশন বাস্তবায়ন করতে হবে।

বক্তারা বলেন এই আইন বাস্তবায়িত হলে পার্বত্য চট্টগ্রামে শান্তি বিরাজ করবে ভূমি নিয়ে বিরোধ নিষ্পত্তি হবে। তাই জনগণের পাশে থেকে পার্বত্য অঞ্চলে সকল সমস্যা সমাধানের জন্য এবং ভূমি বিরোধ নিষ্পত্তি হওয়ার জন্য পার্বত্য নাগরিক পরিষদ জনগণের পাশে থেকে সকলকে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবিতে দীর্ঘদিন থেকে পার্বত্য নাগরিক পরিষদ ও সহযোগী সংগঠনগুলো আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে।

প্রসঙ্গঃ সোমবার (৩ ফেব্রুয়ারি) জেলা পরিষদ কার্যালয়ে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের অস্থায়ী অফিস উদ্বোধন করবেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক,একই দিন কমিশনের অস্থায়ী কার্যালয়ে প্রথম সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে ভূমি কমিশনের চেয়ারম্যান ছাড়াও সদস্য চট্টগ্রামের বিভাগীয় কমিশনার,৩ সার্কেল চীফ (রাজা), পার্বত্য জেলা পরিষদের ৩ চেয়ারম্যান গণ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
প্রশাসন সূত্রে জানা গেছে,বিক্ষোভ কর্মসূচি নিয়ে শহরের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

পাহাড়ের বাতিঘর:কে এস মং

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

১০

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

১১

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

১২

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

১৩

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

১৪

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

১৫

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

১৬

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

১৭

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১৯

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

২০
error: Content is protected !!