1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
বিএম কলেজে ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ সমাবেশ - paharkantho
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে র‌্যালি–সমাবেশ থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা বাস্তবায়নের দাবি নিয়ে বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি পালন রুমায় সহকারী শিক্ষা অফিসারের দুই পদ শূন্য: তদারকি–শৃঙ্খলায় স্থবিরতা রুমায় দুলাচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত, পাঠদানে অনিয়মের অভিযোগ রেইচা আর্মি চেকপোস্টে সেনাবাহিনী কর্তৃক ৬ রোহিঙ্গা আটক থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র র‍্যালি ও আলোচনা সভা বান্দরবানের থানচিতে জাতীয় সমবায় দিবস পালিত বান্দরবানে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন থানচিতে বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

বিএম কলেজে ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ সমাবেশ

মোঃ রনি হাওলাদার, ববি প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

বরিশাল ব্রজমোহন (বি.এম) কলেজে অবস্থানকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী সুজয় বিশ্বাস ও আলিসা মুনতাজ  সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন। উক্ত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।

২২ জানুয়ারী (বুধবার) দুপুর ১ ঘটিকায় ক্যাম্পাসের  মূল ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ  পালন করে পরবর্তীতে বিক্ষোভ মিছিলের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলার রোড হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন শিক্ষার্থীরা  এবং উপাচার্য এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শ্রীঘ্রই একটি জরুরী বৈঠক করবেন বলে আশ্বস্ত করেছেন।

মানববন্ধনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী মাহামুদুর হাসান তমাল বলেন, আজ আমাদের এক ভাইয়ের উপর হামলা করা হয়েছে কাল আমাদের উপর হবে না তার নিশ্চয়তা নেই। তাই আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

ঘটনাসূত্রমতে জানা যায়, গত ১৫ জানুয়ারি  (বুধবার)  রাত ৯ ঘটিকায় বরিশাল বিএম কলেজস্থ ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আলিসা মুনতাজ’কে অশ্রাব্য ভাষায় উত্যাক্ত করেন বিএম কলেজের মার্কেটিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আরিফুর রহমান লিওন। তারই প্রতিবাদ করতে আসেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ও ভিক্টিমের সহপাঠী সুজয় বিশ্বাস। পরবর্তীতে বিভিন্ন বাকবিতন্ডার মাধ্যমে সুজয় বিশ্বাসের উপর হামলা করেন লিওন ও লিওনের সহপাঠীরা যার ফলে ঐদিন রাতেই গুরুতর আহত অবস্থয় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। অন্যদিকে এই হামলার প্রতিবাদে শাস্তি দাবীতে গত মঙ্গলবার ঐ সকল শিক্ষার্থীদের বিরুদ্ধে বিএম কলেজ প্রশাসনের কাছে বিচারের আবেদন জানানো হয়েছে। তবে বিচার চাইতে গেলে তাদেরকে হয়রানি করা হয় বলে অভিযোগ জানিয়েছেন বিচারের দাবিতে স্মারকলিপি দিতে যাওয়া শিক্ষার্থীরা।

বান্দরবান পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্ববায়ক জনাব আশরাফুর রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাহাড় কণ্ঠের পাঠকদের বিপ্লবী শুভেচ্ছা জানিয়েছেন

call now: 01872-699800

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a