Mahabub Hassan Khan
১৬ ডিসেম্বর ২০১৯, ৫:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৮৭ জন

পার্বত্য জেলায় বিদ্যুতে প্রিপেইড মিটার স্থাপনের পরামর্শ

পার্বত্যপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিতে প্রিপেইড মিটার স্থাপনের পরামর্শ দেয়া হয়েছে।

কমিটির সভাপতি মোঃ দবিরুল ইসলামের সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।

কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এ.বি.এম ফজলে করিম চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা এবংএবং বাসন্তী চাকমা সভায় অংশগ্রহণ করেন।

সভার শুরুতেই জাতির পিতা ও তাঁর পরিবার, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে এক মিনিট নীরবতা ও দোয়া পরিচালনা করা হয়।

সভায় তিন পার্বত্য জেলার বিদ্যুৎ সংযোগ কার্যক্রম সম্প্রসারণ করার সুপারিশ করা হয়।

কমিটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে তিন পার্বত্য জেলায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) এর পরিবর্তে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কার্যক্রম জোরদার করতে সুপারিশ করে।

তিন পার্বত্য জেলায় প্রাথমিক স্কুলগুলোতে ছাত্র-ছাত্রী ঝরে পড়া রোধ করতে স্কুল ফিডিং কার্যক্রম চালু করতে এবং ছাত্র-ছাত্রীর অনুপাতে শিক্ষক নিয়োগ বাড়াতবাড়াতেে কমিটি সুপারিশ করেন।

সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান, বিদ্যুৎ, প্রাথমিক ও গণশিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের জটিল আবর্ত

আবারও কমলো সোনার দাম: ভরিপ্রতি কমলো ২২১৫ টাকা

৫৭ হাজার ছাড়াল বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা, ফিরতি ফ্লাইট শুরু ৩০ মে

আলীকদমে নববধূর রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনার শীর্ষে যারা!

রুমা প্রেস ক্লাবে স্বেচ্ছাচারিতা ও বৈষম্যের অভিযোগে একসাথে তিন সদস্যের পদত্যাগ

ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসির বান্দরবানে বদলির আদেশ প্রত্যাহার

বান্দরবানে পিআইবির মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ সম্পন্ন

অপ্রকাশিত উপাখ্যান

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক চালান জব্দ, আটক–২

১০

বিদ্যালয়ের শিক্ষকদের বেতন জোগান দিতে প্রধান শিক্ষক নিজেই বোট চালক

১১

নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার

১২

তরুণ প্রজন্মের জ্ঞানচর্চা ও সচেতনতার এক নতুন দিগন্ত ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’

১৩

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে আলোচনায় এগিয়ে কাউন্সিলর আনোয়ার

১৪

বাংলাদেশের ক্ষমতার রাজনীতি: গণতান্ত্রিক অধিকার ও দলীয়করণের বেড়াজাল

১৫

আন্তর্জাতিক নার্সিং দিবসে রাঙ্গামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা

১৬

এমপি মাধবী মারমার সাথে তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের সৌজন্য সাক্ষাৎ

১৭

পাহাড় কণ্ঠ ডটকম-এর উপদেষ্টা হলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১৮

ফ্যাসিবাদী আমলে গণমাধ্যম গুলো চলে গেছে মাফিয়াদের দখলে–ফারুক ওয়াসিফ

১৯

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নাইক্ষ্যংছড়িতে ফারিয়ার মানববন্ধন

২০